ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চোট কাটিয়ে অনুশীলনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৭, ৩ জানুয়ারি ২০২৫
চোট কাটিয়ে অনুশীলনে ইয়ামাল
লামিনে ইয়ামাল

প্রত্যাশিত সময়ের বেশ আগেই চোট থেকে সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন বার্সেলোনার অন্যতম ভরসা লামিনে ইয়ামাল। স্প্যানিশ সুপার কাপের আগে কাতালান ক্লাবটির জন্য নিঃসন্দেহে এটি বোড় সুখবর।

লা লিগায় গত বছরের ১৬ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান ইয়ামাল। ক্লাব কর্তৃপক্ষ তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা জানিয়েছিল। তবে সেই সময়ের আগেই সতীর্থদের সঙ্গে তিনি অনুশীলনে যোগ দেন ।

আগামী বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১টায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের  অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ম্যাচের আগে ইয়ামালের উপস্থিতি তার দলের বাড়তি রসদ হিসেবে কাজ করবে। 

Advertisement

সবশেষ ইউরোতে স্পেনের শিরোপা জয়ে অবদান রাখা এই উইঙ্গার চলতি মৌসুমেও বার্সেলোনার জার্সিতে বেশ উজ্জ্বল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ৬টি গোল করেছেন। তার নামের পাশে রয়েছে ১১টি অ্যাসিস্ট।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!