ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ান পেসারদের এক ডজন আঘাত সামলালেন পন্থ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ৩ জানুয়ারি ২০২৫
অস্ট্রেলিয়ান পেসারদের এক ডজন আঘাত সামলালেন পন্থ 
ফটো- সংগৃহীত

সিডনি টেস্টে ভারতীয় ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেননি। সবাই যখন দায়িত্ব নিতে ব্যর্থ, তখন ৯৮ বলে ৪০ রান করে রিশভ পন্থ দেখিয়েছেন দৃঢ়তা। এদিনও অবশ্য উচ্চাভিলাষী শটে উইকেট বিলিয়ে দিয়ে হয়েছেন সমালোচিত। সাজঘরে ফেরার আগে কঠিন একটি দিনই পার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

অজি পেসারদের গতি আর বাউন্সার সামলাতে গিয়ে অন্তত ১২ বার শরীরে আঘাত পেয়েছেন পন্থ। সবচেয়ে বড় আঘাতটি মিচেল স্টার্কের একটি ডেলিভারিতে পান। এ সময় বলের আঘাতে তার বাঁ বাহু কালো হয়ে যায়।

ভারতের ইনিংসের ৩৫তম ওভারে স্টার্কের অফ স্টাম্পের বাইরের বাউন্স ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে পন্থ খেলতে চেয়েছিলেন। এ সময় বল তার বাহুতে লাগে। তাৎক্ষণিকভাবে আঘাতের জায়গায় গোল চিহ্ন স্পষ্টভাবে দেখা যায় হয়। কিছুক্ষণের মধ্যেই সেটি কালো রং ধারণ করে।

Advertisement

টিম ইন্ডিয়ার চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা নিয়ে যদিও খেলা চালিয়ে যান পন্থ। গোটা ইনিংসে কখনো মাথায়, কখনো পেটের নিচে, কখনো আবার ঘাড়েও আঘাত পান। এরপর ভারতীয় দল যখন শেষ বিকেলে ফিল্ডিংয়ে নামে, তখন উইকেটরক্ষক হিসেবে কাজ চালিয়ে যান।

শুক্রবার (৩ জানুয়ারি) টেস্টের প্রথম দিন সফরকারীরা ১৮৫ রানে হয়েছে অল আউট। শেষ বিকেলে অবশ্য অজিরা ৯ রান তুলতেই হারিয়েছে এক উইকেট।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!