ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ২ জানুয়ারি ২০২৫
টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর
ফাইল ফটো

বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। খানিক পর সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি আরম্ভ হবে।

এবারের বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে তারা। আসরে একটি ম্যাচ খেলে জয়ের মুখ দেখেছিল বরিশাল। টানা দুই জয়ের লক্ষ্যে আজ দলটি মাঠে নামবে। 

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মেহেদী হাসান, আজিজুল হাকিম তামিম, তৌফিক খান ও আকিফ জাভেদ।

Advertisement

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভির ইসলাম ও ইকবাল হোসেন ইমন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!