বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাওয়া তথ্য অনুযায়ী, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-২০ দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকটি গণমাধ্যমে বেরিয়েছে এমন খবর।
অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোনো বোর্ডের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান শান্ত। নিকট অতীতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে তার সঙ্গে নাকি বোর্ডের সঙ্গে কথাই হয়নি। এক সময় তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। এরপরে সেটা নিয়ে আর কথাবার্তা এগোয়নি।
.png)
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বাঁহাতি ব্যাটারের সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে বসতে চেয়েছেন এবং শান্ত ইতিবাচক মানসিকতায় আছেন কিনা, জানতে চেয়েছিলেন। শান্ত ইতিবাচক উত্তর দিয়েছেন বলে জানান।
কিন্তু আকস্মিকভাবে বিভিন্ন গণমাধ্যমে টি-২০তে অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশ নিয়ে বিস্মিত শান্ত। কোন সূত্রে এমন খবর ছড়াচ্ছে তাও সাংবাদিকের কাছে জানতে চেয়েছেন।