ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে প্রোটিয়াদের দরকার ১২১ রান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮, ২৯ ডিসেম্বর ২০২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে প্রোটিয়াদের দরকার ১২১ রান
ফটো- গেটি ইমেজ

চালকের আসনে বসেই সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনের খেলা আরম্ভ করেছিল দক্ষিণ আফ্রিকা। একপেশে লড়াইয়ের দিকে এগোতে থাকা ম্যাচে জয়ের জন্য স্বাগতিকদের সামনে ১৪৮ রানের ছোট লক্ষ্য দাঁড়ায়। দিনের শেষ দিকে তিন ব্যাটারকে হারিয়ে অবশ্য চাপে প্রোটিয়ারা।

পাকিস্তানের ২১১ রানের জবাবে স্বাগতিকদের ইনিংস ৩০১ রানে থামে। ৯০ রানে পিছিয়ে থেকে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে গুটিয়ে যায়। শনিবার (২৮ ডিসেম্বর) তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। এই ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করতে স্বাগতিকদের এখনো দরকার ১২১ রান, হাতে রয়েছে ৭ উইকেট।

বৃষ্টিতে প্রথম সেশন ভেসে যাওয়ার পর সফরকারীরা ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে। বাবর আজম ১৯ ইনিংস ও ৭৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিফটি পেয়ে ৫০ রানে আউট হন। ১১৩ বলে ১০ চার ও এক ছক্কায় ৮৪ রান করেন সৌদ শাকিল। বাকি ব্যাটাররা জুটি গড়তে না পারায় দলটি ৮৪ রানে হারায় শেষ ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জানসেন  দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৬ উইকেট নেন। 

Advertisement

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই টনি ডি জর্জির উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন। পরের ওভারে শাহজাদের বলে এলবিডব্লিউ হন রায়ান রিকেলটন। ত্রিস্তান স্টাবসও লেগ বিগোরের ফাঁদে পড়েন আব্বাসের বলে। এইডেন মার্করাম ২৫ বলে ২২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে অপরাজিত আছেন রানের খাতা না খোলা টেম্বা বাভুমা। ৪ ওভারে ৩ মেডেনসহ ৩ রানে ২ উইকেট নিয়েছেন আব্বাস।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!