পাকিস্তানের ২১১ রানের জবাবে স্বাগতিকদের ইনিংস ৩০১ রানে থামে। ৯০ রানে পিছিয়ে থেকে সফরকারীরা হারিয়েছে ৩ উইকেট। স্কোরবোর্ডে তুলেছে ৮৮ রান। সফরকারীরা ২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা আরম্ভ করবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রোটিয়ারা ৩ উইকেটে ৮২ নিয়ে দিনের খেলা শুরু করেছিল। এইডেন মার্করাম মার্করাম ও টেম্বা বাভুমা চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন।
.png)
একপর্যায়ে ৪ উইকেটে ১৭৮ রান থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২১৩ রান। সেঞ্চুরি বঞ্চিত মার্করাম ৮৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এরপর কাগিসো রাবাদার সঙ্গে নবম উইকেটে ৪৪ এবং ডেন প্যাটারসনের সঙ্গে শেষ উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন বোশ। তাতেই বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে ৭২ রান করে ৯ নম্বরে নেমে কোনো ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছিলেন শ্রীলংকার মিলন রথনায়েক। সেই রেকর্ড ভেঙেছেন ৩০ বছপর বয়সী অলরাউন্ডার বোশ। তিনি ৯৩ বলে ১৫ চারে ৮১ রানে অপরাজিত থাকেন।
আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষের আগে পাকিস্তান সাইম আইয়ুব (২৮), শান মাসুদ (২৮) ও কামরান গুলামের উইকেট হারায়।