ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার (২৭ ডিসেম্বর) ঘরের মাঠে খেলার শুরু থেকে দারুণ খেলতে থাকে আর্সেনাল। ১০ মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে সেটি সম্ভব হয়ে ওঠেনি। ২০ মিনিট আবারো দ্বিতীয় সুযোগ পায়। এবারো গোল করতে পারেনি ফরোয়ার্ডরা।
ম্যাচের ২৩ মিনিটে আর ভুল করেননি কাই হাভার্টজ। লিয়েন্দ্রো ট্রসার্ডের বাড়ানো বলে তিনি গোল করেন। বিরতির আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইপসুইচ টাউন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।
.png)
বিরতির পর দুই দল গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও তাতে জালের দেখা মেলেনি। ৭০ ও ৮০ মিনিটে দুটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে বছর শেষ করে আর্সেনাল।
১৮ ম্যাচে ১০ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম অবস্থানে ইপসুইচ টাউন।