ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ২৬ ডিসেম্বর ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে শঙ্কায় ম্যানসিটি
ফটো- সংগৃহীত

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কোচ পেপ গার্দিওলা। নিয়ম অনুযায়ী, ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে খেলার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে চারে থাকা লাগে।  

এভারটনের বিপক্ষে হোম ম্যাচকে সামনে রেখে গার্দিওলা বলেছেন, ‘আমি যখন আগেও এ কথা বলেছি তখন সবাই হেসেছে। তারা বলেছে, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা মোটেই বড় কোন সাফল্য নয়।  কিন্তু আমি জানি আমাদের এখানে অনেক ক্লাবের সাথেই এমন ঘটনা ঘটেছে।’

‘বেশ কিছু ক্লাব দীর্ঘদিন ধরেই আধিপত্য দেখিয়েছে এবং তার পরপরই অনেক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়নি। একটি দল দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান আসরে নিজেদের জায়গা ধরে রেখেছে, সেটা ম্যানচেস্টার সিটি। কিন্তু এখন তারা ঝুঁকিতে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

Advertisement

টানা ১৫তম মৌসুমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য মুখিয়ে আছে সিটিজেনরা। কিন্তু লিগে শেষ আট ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া দলটি এই মুহূর্তে শীর্ষে থাকা লিভারপুলের তুলনায় ১১ পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।

নটিংহ্যাম ফরেস্টের তুলনায় গার্দিওলার দল তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার জন্য টেবিলের সর্বশেষ অবস্থান চার নম্বর স্থানটি এই মুহূর্তে নটিংহ্যামের দখলে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!