ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হ্যাজেলউডকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১৭ ডিসেম্বর ২০২৪
হ্যাজেলউডকে নিয়ে দুঃসংবাদ
জশ হ্যাজেলউড

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের খেলার শুরুর আগে অনুশীলনের সময় ঘটল অঘটন। মাংসপেশির চোটে পড়লেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ান পেসার খেলতে নামলেও এক ওভার বোলিংয়ের পর মাঠ ছাড়তে বাধ্য হন। 

সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। তৃতীয় টেস্টে ফিরলেও তার জন্য রয়েছে দুঃসংবাদ। চলমান ম্যাচে তিনি আর মাঠে নামতে পারবেন না। এমনকি টেস্ট সিরিজের বাকি অংশও তার না খেলার প্রবল শঙ্কা জেগেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘জশ হ্যাজেলউড ডানদিকের মাংসপেশির চোটে আক্রান্ত হয়েছেন। এটি ব্রিসবেনে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তাকে ভূমিকা রাখতে বাধা দেবে।’

Advertisement

‘আজ সকালে অনুশীলনের সময় তিনি চোট পেয়েছিলেন। এক ওভার বোলিং করার পর সেটি আর অব্যাহত রাখতে পারেননি। তিনি টেস্ট সিরিজের বাকিটা মিস করতে পারে। যথাসময়ে স্কোয়াড তার বদলি আনা হবে।’

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে চতুর্থ টেস্ট শুরু হবে। এরপর নতুন বছরের ৩ জানুয়ারি থেকে সিডনিতে আরম্ভ হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম এবং শেষ টেস্ট।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!