ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আলাউদ্দিন বাবুর বোলিং ঝলক, রংপুরের সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ১৭ ডিসেম্বর ২০২৪
আলাউদ্দিন বাবুর বোলিং ঝলক, রংপুরের সহজ জয়
দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা রংপুর বিভাগের আলাউদ্দিন বাবু

এনসিএল টি-২০তে আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর বিভাগ। টানা পাঁচ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো শক্ত করেছে আকবর আলীর দল। 

সিলেটের একাডেমি মাঠে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল ১৯.২ ওভারে ১০৮ রানে অলআউট হয়। জবাবে রংপুর ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।

একপর্যায়ে বরিশালের স্কোর ছিল ৩ উইকেটে ৭৫ রান। সেখান থেকে ব্যাটিং বিপর্যয়ে আর মাত্র ৩৩ রান যোগ করতেই দলটি শেষ ৭টি উইকেট হারায়। ইফতেখার হোসেন ইফতির সর্বাধিক ২৫ রান করেন। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ফজলে মাহমুদ রাব্বি এবং কামরুল ইসলাম রাব্বি। মইনুল ইসলাম ১৪, রুয়েল মিয়া ১১ এবং সালমান হোসেন ইমন ১০ রান করেন।

Advertisement

আলাউদ্দিন বাবু অসাধারণ বোলিংয়ে চার ওভারে মাত্র ৯ রান খরচায় একটি মেডেনসহ ৪টি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পান মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফফার সাকলাইন। একটি উইকেট নেন আরিফ আহমেদ।

১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই রানআউটে কাটা পড়েন রংপুরের ওপেনার তানবীর হায়দার। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং নাঈম ইসলাম। ১৭ বলে ১৬ রান করে নাঈম ফিরলে এই জুটি ভাঙে।

দলীয় ৮০ রানের মধ্যে ফিরে যান হাফ সেঞ্চুরি করা রিজওয়ান। ৪৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন এই ওপেনার। আবদুল্লাহ আল মামুন (২১) এবং আকবর আলী (১৬) রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বরিশালের হয়ে একটি করে উইকেট নেন মইনুল ইসলাম এবং মইন খান।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!