ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকা প্রথম বিভাগ নারী টি-২০ বাছাইপর্বের উদ্বোধন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ১৭ ডিসেম্বর ২০২৪
ঢাকা প্রথম বিভাগ নারী টি-২০ বাছাইপর্বের উদ্বোধন 
সিটি ক্লাব গ্রাউন্ড মাঠে ঢাকা প্রথম বিভাগের নারী টি-২০ বাছাইপর্বের উদ্বোধন হয়।

সাত দলের অংশগ্রহণে ঢাকা প্রথম বিভাগের নারী টি-২০ আসরের বাছাইপর্বের পর্দা উঠেছে। রাজধানীর পল্লবীতে অবস্থিত সিটি ক্লাব গ্রাউন্ড মাঠে টুর্নামেন্টটি মাঠে গড়ায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির নারী উইংয়ের পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

চলতি ২০২৪-২৫ মৌসুমে আয়োজিত টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ হবে। দেশের নারী ক্রিকেটে পাইপলাইন সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদী।  

Advertisement

এদিকে, আগামী ২১ ডিসেম্বর শুরু হয়েছে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট চারটি দল। তারা হলো- দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।তিনদিমের ম্যাচের টুর্নামেন্টের খেলাগুলো রাজশাহীর দুই ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ও শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!