ওমানের রাজধানী মাসকাটে শনিবার (১৪ ডিসেম্বর)স্থানীয় সময় সকালে ম্যাচটি মাঠে গড়ায়। বাংলাদেশ প্রথম কোয়ার্টারে একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
তৃতীয় কোয়ার্টারে আরো দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ বিশাল জয় পায়। ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া।
.png)
বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়।