অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিসবেন টেস্টর প্রথম দিনটিতে ছিল বৃষ্টির রাজত্ব। শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিন মাত্র ১৩.২ ওভারএর বেশি খেলাই হয়নি। ভারতের পেস আক্রমণ সামনে অজিরা স্কোরবোর্ডে তুলেছে বিনা উইকেটে ২৮ রান।
মুষলধারে বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় সেশনের আর খেলাই হয়নি। স্বাভাবিকভাবেই ফিল্ড আম্পায়াররা দিনের খেলা শেষের ঘোষণা আসে। এরপরই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসে বিশেষ ঘোষণা। তাদের পক্ষ থেকে জানানো হয়, সারাদিনে ১৫ ওভারের কম খেলা হওয়ায় টিকিটের সম্পূর্ণ অর্থ দর্শকরা ফেরত পাবেন।
.png)
খাজা অপরাজিত ৪৭ বলে ১৯ রান করে, ম্যাকসুয়েনি ৩৩ বলে ৪ রানে থেকে দ্বিতীয় দিনের খেলা আরম্ভ করবেন। দ্বিতীয় দিনে মাঠে গড়াবে ৯৮ ওভার।