ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাকিবের দলের মালিক গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ১৩ ডিসেম্বর ২০২৪
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাকিবের দলের মালিক গ্রেফতার
গল মার্ভেলসের মালিক প্রেম ঠাকুর পাল্লেকেলে স্টেডিয়াম থেকে গ্রেফতার হন

লঙ্কা টি-টেন সুপার লিগের দল গল মারভেলসের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটির মালিক প্রেম ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে গলের মাঠে নামার কথা ছিল গলের। বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়ে যাওয়ার দিনই পাল্লেকেলে স্টেডিয়াম থেকে তিনি গ্রেফতার হন। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রেম ঠাকুরকে আটক করেছে লঙ্কান স্পোর্টস পুলিশ। 

Advertisement

জানা গেছে, গল মারভেলসে খেলা ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রেম ঠাকুর। সেই ক্রিকেটার ফিক্সিংয়ের প্রস্তাব গ্রহণ না করে বিষয়টি দ্রুত পুলিশকে জানিয়ে দেন। অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!