ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিরপুরে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ১৩ ডিসেম্বর ২০২৪
মিরপুরে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি 
ফটো- ডেইলি বাংলাদেশ

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সকাল ১১টায় শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর গণমাধ্যম কর্মীদের সামনে ট্রফি আনা হয়। 

শুক্রবার (১৩) ডিসেম্বর বেলা পৌনে ১২টায় সাংবাদিকদের সামনে আসে ট্রফি। এর আগে মাঠে এটিকে নিয়ে চলেছে আইসিসির ভিডিও শ্যুট। বাংলাদেশ থেকে ট্রফিটি দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।

নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শনের কথা থাকলেও সেটি হয়নি। পুরুষ ক্রিকেটারদের অনেকেই জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। জাতীয় নারী দলের ক্রিকেটারদের কাউকেই দেখা যায়নি। 

Advertisement

বাংলাদেশে আসার পর গত বুধবার প্রথমে কক্সবাজারে প্রদর্শিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখান থেকে ঢাকায় আনা হয়। পরদিন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ট্রফিটি। ট্রফির সঙ্গে ছবি তুলতে ভীড় জমান দর্শকেরা। সঙ্গে ছিল নানা গেমিং ইভেন্ট। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয় ট্রফিটি। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!