ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিষেধাজ্ঞা মুক্ত লঙ্কান উইকেটরক্ষক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ১২ ডিসেম্বর ২০২৪
নিষেধাজ্ঞা মুক্ত লঙ্কান উইকেটরক্ষক
নিরোশান ডিকওয়েলা

শ্রীলংকার উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকওয়েলা ডোপিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে জয়ী হয়ে অবশ্য তিনি আবারো সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন।

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন ক্রিকেটারদের ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ডিকওয়েলা। বিশ্ব অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী হওয়া সেই পরীক্ষার ফল আসার পর গত আগস্টে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে শ্রীলংকা অ্যান্টি-ডোপিং এজেন্সি।

ঐ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে তিনি জমা দেওয়া প্রমাণপত্রে দাবি করেছিলেন, টুর্নামেন্ট চলাকালে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। তার শরীরে থাকা চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়।

Advertisement

২০২৩ সালের  মার্চে শেষ বার শ্রীলংকার হয়ে খেলেছিলেন ডিকওয়েলা। দেশের হয়ে ৫৪ টেস্ট, ৫৫ এক দিনের ম্যাচ এবং ২৮ টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!