দল সংখ্যা চারটি বেড়ে চ্যাম্পিয়নস লিগে এবার অংশ নিচ্ছে ৩৬টি ক্লাব। প্রতি দল কমপক্ষে আটটি করে ম্যাচ খেলবে। নতুন নিয়মে গ্রুপপর্বের অস্তিত্ব নেই। প্রথম পর্বে দৈবচয়ন পদ্ধতিতে সব ক্লাবের প্রতিপক্ষ হয়েছে নির্ধারিত।
পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোর টিকিট কাটবে। টেবিলের ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে হবে নকআউট প্লে অফ রাউন্ড। এখান থেকে আরো আটটি দল শেষ ষোলোতে যাবে। পয়েন্ট টেবিলের নিচের ১২টি দল প্রথম পর্বেই বাদ পড়বে।
.png)
চলতি ২০২৪-২৫ মৌসুমে প্রথম দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করেছে লিভারপুল। ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনাও কেটেছে শেষ ষোলোর টিকিট।
ম্যাঞ্চেস্টার সিটির অবস্থা বেশ কঠিন। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ২২ নম্বরে আছে সিটিজেনরা। বিপদে থাকা রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২০তম স্থানে রয়েছে।
প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিনটি ক্লাবের। তারা হলো- আরবি লিপজিগ, স্লোভান ব্রাতিসলাভা ও ইয়াং বয়েজ।