ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াদের ছক্কার ডাবল সেঞ্চুরি 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৯ ডিসেম্বর ২০২৪
রিয়াদের ছক্কার ডাবল সেঞ্চুরি 
মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিনি এই কীর্তি গড়েন।

প্রথমটি ওয়ানডেতে ৩টি করে চার ও ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন রিয়াদ। ইনিংসের তিন ছক্কায় আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তিনি ২০০ মাইলফলক স্পর্শ করেন। 

ম্যাচটি খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন সাইলেন্ট কিলার খ্যাত এ ক্রিকেটার। ঐ তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে ২০০ পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।

Advertisement

২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯ ও ১৪১ টি-২০তে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। 

টাইগারদের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে তার নামের পাশে মোট ১৮৯টি ছক্কা আছে।

তালিকার তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ৪৬৮ ম্যাচের ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাকিয়েছেন মুশি। ৪৪৭ ম্যাচের ৪৯১ ইনিংসে ১৩৫টি ছক্কা মেরে তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাসান। 

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ডের মালিক রোহিত শর্মা। ৪৮৯ ম্যাচের ৫২১ ইনিংসে ৬২৪টি ছক্কা হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!