বাংলাদেশ দলের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ফাহিমা আক্তার, দিলারা আক্তার, তাজ নেহারের বদলে মাঠে নামবেন মুর্শিদা খাতুন, ঋতু মনি ও রাবেয়া খান।
পরিসংখ্যান বলছে, আজকের ম্যাচের আগে এ পর্যন্ত দুদল টি-২০ ফরম্যাটে ১৩বার লড়েছে। আটবারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, পাঁচবার আয়ারল্যান্ড।
.png)
প্রথম দুই হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোই নিগার সুলতানা জ্যোতির দলের লক্ষ্য
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ঋতু মনি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার, রাবেয়া খান, জান্নাতুল ফেরদৌস সুমনা।