ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ৭ ডিসেম্বর ২০২৪
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অনন্য রেকর্ড
ছবি: ইংল্যান্ডের অনন্য রেকর্ড

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অনন্য এক রেকর্ড গড়তে সময় লেগেছে ১৪৭ বছর। এ রেকর্ডে আছে ৭১৭ জন খেলোয়াড়ের ১৮ হাজার ৯০০-এর বেশি ব্যক্তিগত ইনিংস।  ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে ইংল্যান্ড। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজেদের ৫ লাখ রান পূরণ করেছে ক্রিকেটের বনেদী দেশটি। ইনিংসের ৫১তম ওভারে উইলিয়াম ও’ রুর্কির বলে মিডঅফে দুই রান নিয়ে ইংল্যান্ডের টেস্ট ইনিংসে ৫ লাখ রান পূরণ করেছেন হ্যারি ব্রুক। প্রায় ১৮ হাজার ৯০০ ব্যক্তিগত ইনিংস শেষে এই রান পূরণ করে ইংল্যান্ড। ১৮৭৭ সাল থেকে শুরু করে ৫ লাখ রানের মাইলফলক স্পর্শ করেছে দেশটি। 

দিনশেষে ২৮০ রান স্কোরবোর্ডে জমা করেছে ইংল্যান্ড। তাতে দেশটির রান হয়েছে ৫ লাখ ১২৬। ইংল্যান্ডের পরেই সর্বোচ্চ দলীয় রানের এই তালিকায় আছে অস্ট্রেলিয়া। 

Advertisement

ইংল্যান্ডের মতো ১৮৭৭ সাল থেকে টেস্ট শুরু করলেও তাদের রান এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজারের কিছু বেশি। ভারত আছে তৃতীয় স্থানে। ৫৮৬ টেস্ট ম্যাচ শেষে তাদের রান ২ লাখ ৭৮ হাজারের বেশি। 

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে জো রুট অপরাজিত আছেন ৭৩ রানে। যা রুটকে নিয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটের অন্যতম বিরল এক তালিকায়। যেখানে তার সঙ্গী কেবল শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিং। ওয়েলিংটনে ক্যারিয়ারের ৬৫তম ফিফটি তুলে নেন জো রুট। যা তার ক্যারিয়ারে ১০০তম পঞ্চাশ পেরুনো ইনিংস। 

সাদা পোশাকে জো রুটের সেঞ্চুরি ৩৫টি। আর আজ পেয়েছেন ৬৫তম ফিফটি। যা তাকে নিয়ে গিয়েছে শততম পঞ্চাশোর্ধ ইনিংস খেলার এলিট ক্লাবে। এই তালিকায় ১০৩টি পঞ্চাশ পেরুনো ইনিংস আছে রিকি পন্টিং এবং জ্যাক ক্যালিসের। আর সবার ওপরে আছেন শচীন টেন্ডুলকার। তার পঞ্চাশ পেরুনো ইনিংস মোট ১১৯টি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!