ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ৫ ডিসেম্বর ২০২৪
উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ল বাংলাদেশ
ছবি: দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি

দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি আগ্রাসী ব্যাটিংয়ে গড়েছেন নতুন রেকর্ড। নারীদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে ভেঙেছেন ১৩ বছরের পুরনো রেকর্ড। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের ৫ উইকেটে ১৬৯ রানের জবাবে বাঘিনীদের সংগ্রহ ১২ ওভারে এক উইকেটে ১০৩ রান। দিলারা আক্তার ৪৭ রানে অপরাজিত আছেন। খানিক আগে উইকেটের পেছনে সোবহানা ক্যাচ দিয়ে ফেরায় ভেঙেছে ১০৩ রানের জুটি। সোবহানা ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৩ সালে রুমানা আহমেদ ও আয়েশা রহমান ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। ১১ বছর আগের সেই রেকর্ড ভাঙলেন দিলারা ও সোবহানা।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!