সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডেতে সিরিজের প্রথমটিতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও শারমিন খেলেন ৮৯ বলে ১৪ চারে ৯৬ রানের অনবদ্য ইনিংস। দ্বিতীয়টিতে করেন ৪৩ রান। শেষ ওয়ানডেতে আবারো ফিফটি হাঁকিয়ে ৮৮ বলে ১১ চারের ৭২ রান করেন।
ডানহাতি এই ব্যাটার তিন ম্যাচে ৭০.৩৩ গড়ে ২১১ রান সংগ্রহ করেন। তাতেই গত নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে তিন ক্রিকেটারের একজন হিসেবে তার নাম তালিকায় রেখেছে আইসিসি। শারমিনের সঙ্গে মাসসেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।
.png)