বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দল দেশে এসে পৌঁছাবে। দুপুর ১টায় ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেবেন।
গত মঙ্গলবার অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের বিপক্ষে ৭-২ গোলের জয়ে আগামী বছর হতে চলা জুনিয়র হকির বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। বি-গ্রুপের তৃতীয় হয়ে বাংলাদেশ এ-গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল। বুধবার (৪ ডিসেম্বর) স্থান নির্ধারনী ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে পঞ্চম হয়ে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ মিশন শেষ করেছে লাল-সবুজের দল।
.png)
আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকির বিশ্বকাপের ১৪তম আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে। যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।