বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশিত র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ১৭১ রানের ইনিংস খেলে কেন উইলিয়ামসন ও যশস্বী জয়সওয়ালকে পেছনে ফেলেছেন ব্রুক। ব্যাটারদের তালিকায় ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ব্রুকের রেটিং পয়েন্ট ৮৫৪।
ডারবান টেস্টে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবসের অগ্রগতি হয়েছে। ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দশম স্থানে দুই ইনিংসে যথাক্রমে ৭০ ও ১১৩ রান করা প্রোটিয়া অধিনায়ক বাভুমা। ১২২ রান করে ২৯ ধাপ লাফ দিয়ে ৪২ নম্বরে স্টাবস।
.png)
একই ম্যাচে লঙ্কনদের প্রথম ইনিংসে তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে কম ৪২ রানে গুটিয়ে দেওয়ার পথে ৭ উইকেট পান জানসেন। দ্বিতীয় ইনিংসে তার শিকার ৪ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সেই তিনি দিয়েছেন বড় লাফ। ১৯ ধাপ এগিয়ে তিনি নবম স্থানে উঠে এসেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬টি সহ ম্যাচে মোট ১০ উইকেট পেয়ে ম্যাচসেরা হওয়া ব্রাইডন কার্সও দিয়েছেন বড় লাফ। ইংলিশ পেসার ২১ ধাপ এগিয়ে আছেন ৪৩তম স্থানে।
অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। ১০ ধাপ এগিয়ে প্রথমবারের মতো দুই নম্বরে জায়গা করে নিয়েছেন জানসেন।