ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জ্যামাইকা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭, ১ ডিসেম্বর ২০২৪
জ্যামাইকা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম টেস্টের টসের ছবি; ছবি: বিসিবি

সমতায় সিরিজ শেষ করার লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে জিতে ব্যাটিং নিয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার পিচ এবং আউটফিল্ড নিয়ে সন্তুষ্ট হতে না পারায় আম্পায়াররা টসের সময় পিছিয়ে দেন। পরবর্তীতে টস হয় রাত ১:৪৫, খেলা শুরু হবে রাত ২টায়।

এখন পর্যন্ত সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকি দুই টেস্ট ড্র হয়। দুই টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন, জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলে জায়গায় একাদশে ঢুকেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম টেস্টের একাদশ নিয়েই।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ, জেইডেন সিলস।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!