ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয়ের অপেক্ষায় থাকা প্রোটিয়ারা পেল দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ৩০ নভেম্বর ২০২৪
জয়ের অপেক্ষায় থাকা প্রোটিয়ারা পেল দুঃসংবাদ
ডানহাতের আঙুলে লাগার পর মাঠেই দীর্ঘ সময় ধরে চিকিৎসা নেন উইয়ান মুল্ডার

ডারমান টেস্টে শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের অপেক্ষায় থাকা দক্ষিণ আফ্রিকা পেয়েছে দুঃসংবাদ। ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পাওয়া পেস অলরাউন্ডার উইয়ান মুল্ডার চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন। 

প্রোটিয়াদের প্রথম ইনিংসের লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুল্ডার। বল তার ডানহাতের আঙুলে লাগার পর মাঠেই দীর্ঘ সময় ধরে চিকিৎসা নেন। এরপর খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দুই বল খেলার পরই অবসর নিয়ে মাঠ ছাড়েন।

স্বাগতিকরা নবম উইকেট হারালে আবারো মুল্ডার ব্যাটিংয়ে নামেন। ধনাঞ্জায়া ডি সিলভাকে একটি ছক্কাও মারেন। শেষ পর্যন্ত ১২ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

Advertisement

প্রথম দিনের লাঞ্চ বিরতিতে মুল্ডারের আঙুলে এক্স-রে করানোর পর তার চিড় ধরা পড়ে। বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন রায়ান রিকেলটন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিংয়ে নামেন মুল্ডার, ১৫ রান করে আউট হন।

আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ১৯১ রানের বেশি তুলতে পারেনি। তবে শ্রীলংকা নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে অলআউট হলে ১৪৯ রানের বড় লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৬৬ রানে ইনিংস ঘোষণা দিয়ে সফরকারীদের জয়ের জন্য ৫১৬ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয়। তৃতীয় দিন শেষে১০৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে লঙ্কানরা।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!