ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এনসিএল টি-২০র কোনো ম্যাচই হবে না মিরপুরে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০১, ২৯ নভেম্বর ২০২৪
এনসিএল টি-২০র কোনো ম্যাচই হবে না মিরপুরে
ফাইল ছবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের (এনসিএল) টি-২০ সংস্করণের কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা হচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামকে ভেন্যু করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে দুর্ভাগ্যবশত আর্মি স্টেডিয়ামকে পাচ্ছে না বোর্ড।

সেজন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এতে সরিয়ে নিতে হচ্ছে এনসিএলের সুপার ফোর ও ফাইনালের ভেন্যু। যদিও কদিন আগেই এনসিএল টি-২০র স্পন্সরগুলোর সঙ্গে গণমাধ্যমকে পরিচয় করিয়েছিল বিসিবি।

Advertisement

সেখানে প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘সিলেটে শুরু হবে টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে।’ তবে এখন আর সেটা হচ্ছে না। সিলেটেই সব ম্যাচই হবে।

বিসিবির একটি সূত্র জানায়, আগামী ১১ ডিসেম্বর থেকে এনসিএল টি-২০ শুরু হবে। ৮ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর। এরমধ্যে আবার ২৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় মিরপুর স্টেডিয়ামে ব্যাপক কাজ করতে হবে।

আর তাই ঢাকায় কোনো ম্যাচই রাখা হয়নি। এতে করে ডে-নাইট যে চিন্তা ভাবনা ছিল বিসিবির। কিন্তু সেটার সম্ভাবনাও ক্ষীণ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!