রিয়াল এক বিবৃতিতে বলেছে, ‘আজ (গতকাল) ভিনিসিয়ুস জুনিয়রের বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছু পরীক্ষার পর মেডিকেল টিম ইনজুরির মাত্রা নির্ণয় করেছে।’
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম সূত্র জানা গেছে, ব্রাজিলিয়ান এই উইঙ্গার প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকবেন। এ কারণে বুধবার অ্যানফিল্ডের ম্যাচ ছাড়াও আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টা সফরেও ভিনি খেলতে পারবেন না।
.png)
গত রোববার লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ভিনিসিয়ুস। তিনি কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে প্রথম গোলটিও করিয়েছেন।
২৪ বছর বয়সী এই ফুটবলার মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ব্যালন ডি’অর ভোটিংয়ে দ্বিতীয় স্থান লাভ করা এই ব্রাজিলিয়ান এবারের মৌসুমে এ পর্যন্ত চারটি চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করেছেন। লা লিগায় ১৩ ম্যাচে করেছেন ৮ গোল।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা মোটেই ভাল করতে পারেনি। প্রথম চার ম্যাচে তারা দুটিতে পরাজিত হয়েছে।
লিলের কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। ৩৬ দলের এবারের আসরে রিয়াল এই মুহূর্তে টেবিলের ১৮তম স্থানে আছে।