ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দল পাননি মুস্তাফিজ-রিশাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৭, ২৫ নভেম্বর ২০২৪
দল পাননি মুস্তাফিজ-রিশাদ
মুস্তাফিজুর রহমান

আইপিএলের গত আসরে খেলা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল ছিল চেন্নাই সুপার কিংস। দলটি এবারের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয়। ২ কোটি রুপির ভিত্তিমূল্য থাকা এই বাংলাদেশি পেসার অবিক্রিত থেকে গেছেন। ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে নিলামের তালিকায় থাকা টাইগার লেগস্পিনার রিশাদ হোসেনও দল পাননি। 

ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন আলীকে আইপিএলের মেগা নিলামে কেউ কেনেনি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। একই ভিত্তিমূল্যে থাকা কিউই ওপেনার ফিন অ্যালেনেরও কোনো দলে জায়গা হয়নি।

অজি অলরাউন্ডার টিন ডেভিডকে ৩ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে। ক্যারিবীয় অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ডের ঠিকানা গুজরাট টাইটান্স। তার দাম উঠেছে ২ কোটি ৬০ লাখ রুপি।

Advertisement

চেন্নাই সুপার কিংস অলরাউন্ডার দীপক হুদাকে ১ কোটি ৭০ লাখ রুপিতে দলে টেনেছে। আরেক ভারতীয় অলরাউন্ডার শাহবাজ আহমেদের নিলামে দাম ওঠে ২ কোটি ৪০ লাখ রুপি, কে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!