[ খেলা ]
দল পাননি মুজিব, সোয়া ৯ কোটিতে বিক্রি চাহার
মুজিব উর রহমান
আফগানিস্তানের তারকা অফব্রেক বোলার মুজিব উর রহমানকে আইপিএলের মেগা নিলামে কেনেনি কোনো দল। ২৩ বর্ষী ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। জাতীয় দলে তার সতীর্থ আরেক অফব্রেক বোলার আল্লাহ গাজানফর ৪ কোটি ৮০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়াসে ভিড়েছেন।
ডানহাতি স্লো মিটিয়াম পেসার দীপক চাহারের ছিল একই পরিমাণ ভিত্তিমূল্য। তাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। টিম ইন্ডিয়ার ডানহাতি পেসার আকাশ দীপের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। তাকে ৮ কোটি রুপিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস।
কিউই পেসার লুকি ফার্গুসনকে ভিত্তিমূল্য ২ কোটিতে নিয়েছে পাঞ্জাব কিংস। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও ইংলিশ স্পিনার আদিল রশিদকে কোনো দল কেনেনি। ক্যারিবীয় অলরাউন্দার আকিল হোসেন থেকেছেন অবিক্রিত।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!