ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জানসেনের দাম উঠল ৭ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ২৫ নভেম্বর ২০২৪
জানসেনের দাম উঠল ৭ কোটি রুপি
মার্কো জানসেন

আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জানসেনের দাম কত উঠবে, তা নিয়ে চলছিল জল্পনা। এক কোটি ২৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের ভেতর চলতে থাকে লড়াই। শেষ পর্যন্ত তাকে ৭ কোটি রুপিতে নিতে সক্ষম হয়েছে পাঞ্জাব।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের ২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও তাকে কিনতে কারোর আগ্রহ ছিল না। একই ভিত্তিমূল্যে থাকা টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে নিজেদের ডেরায় ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অলরাউন্ডার নীতিশ রানা দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে থাকলেও তাকে ৪ কোটি ২০ লাখে রাজস্থান রয়্যালস নিজেদের দলে টেনেছে। দল পাননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ, তার ভিত্তিমূল্য ছিল সোয়া এক কোটি রুপি। প্রোটিয়াদের উইকেটরক্ষক ব্যাটার রায়ান রিকেলটন ভিত্তিমূল্য এক কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গেছেন।

অজিদের উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস ২ কোটি ভিত্তিমূল্যে পাঞ্জাব কিংসে ঠাই পেয়েছেন। জাতীয় দলে তার সতীর্থ আরেক উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি এক কোটি ভিত্তিমূল্য অবিক্রিত থাকেন। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কেএস ভরত ৭৫ লাখ ভিত্তিমূল্যে অবিক্রিত থাকেন।
 


 

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: আইপিএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!