নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়েকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। তাকে পেতে দলটিকে ৬ কোটি ২৫ কোটি রূপি খরচ করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মার্করামকে ভিত্তিমূল্য ২ কোটিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস।
ভারতের তরুণ ব্যাটসম্যান পাড়িক্কল দল পাননি। এবারের নিলামে বিক্রি না হওয়া প্রথম ক্রিকেটার এই বাঁহাতি। তবে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের টপ অর্ডার ব্যাটার রাহুল ত্রিপাঠিকে ৩ কোটি ৪০ লাখে কিনেছে চেন্নাই সুপার কিংস।
.png)
ডানহাতি অজি ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্কএর জন্য ৯ কোটি রুপি দাম হেঁকেছিল পাঞ্জাব কিংস। তবে সেই দামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে দিল্লি। ভারতীয় ডানহাতি পেসার হার্শাল প্যাটেলকে ৮ কোটি রুপিতে নিজেদের ডেরায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে পাঞ্জাবকে বঞ্চিত করে ৪ কোটি রুপিতে কিউই অলরাউন্ডার রাচীন রবীন্দ্রকে কিনেছে চেন্নাই। টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবিচন্দ্রম অশ্বিনকে পেতে চেন্নাই খরচ করেছে ৯ কোটি ৭৫ লাখ রুপি।