২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা চাহালকে পেতে চেষ্টা করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও শেষ হাসিটা হেসেছে পাঞ্জাব কিংস। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ১৮ কোটি রুপিতে কিনেছে।
এদিকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ইংলিশ অলরাউন্ডার লিয়াভ লিভিংস্টোনকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে নিজেদের ডেরায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লোকেশ রাহুল ১৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে আগামী আসরে খেলবেন।
.png)