ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরুর একাদশ জানিয়ে দিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ১৯ নভেম্বর ২০২৪
শুরুর একাদশ জানিয়ে দিলো ব্রাজিল
ফাইল ফটো

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচ খেলতে নামার একদন আগেই জানা গেল ব্রাজিলের শুরুর একাদশ। খেলার আগেরদিন সোমবার সংবাদ সম্মেলনে এসে দল জানিয়ে দেন কোচ ডরিভাল জুনিয়র।

চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার (২০ নভেম্বর) মাঠে নামবে সেলেসাওরা। উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় ম্যাচটি আরম্ভ হবে। 

গোলরক্ষক হিসেবে থাকছেন এডেরসন। রক্ষণভাগে রয়েছেন দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার। মধ্যমাঠে ব্রুনো গুইমারায়েস, গেরসন, রাফিনহা দায়িত্ব সামলাবেন। ভিনিসিয়ুস জুনিয়রকে আক্রমণভাবে সঙ্গ দেবেন ইগর জেসুস এবং সাভিনহো।

Advertisement

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের টেবিলের চতুর্থ স্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ব্রাজিলের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে উরুগুয়ে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!