আগামী ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ। আইপিএল নিলাম জেদ্দায় আয়োজিত হবে ২৪-২৫ নভেম্বর। দুই দিনব্যাপী নিলামে থাকবেন ভেট্টরি। যদিও পরের চার টেস্টে তিনি অজিদের সঙ্গেই থাকবেন।
সাবেক কিউই স্পিনার বিশ্ব ক্রিকেটের বিরল কোচদের মধ্যে একজন, যিনি একটি আন্তর্জাতিক দলের স্থায়ী সহকারীর ভূমিকা পালনের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির পূর্ণকালীন হেড কোচের দায়িত্ব সামলান। তিনি আইপিএলে অরেঞ্জ আর্মিদের ও দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের কোচ।
.png)
দীর্ঘ দিনের বন্ধু অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে ভেট্টরি ২০২২ সাল থেকে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বোলিং কোচ আছেন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত মূল্যবান ব্যক্তি। যে কারণে তাকে ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিংয়ে ভূমিকা পালনের অনুমতি দিয়েছে।
টেস্ট সিরিজ ছেড়ে আরো দুই অস্ট্রেলিয়ান আইপিএলের নিলামে যোগ দেবেন। সম্প্রচারকারী চ্যানেল সেভেনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকলেও পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোচ হিসেবে সৌদিতে উড়ে যাবেন রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার।