শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ আরম্ভ হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
আগের খেলায় দাপট দেখিয়েও ফিনিশিংয়ের দুর্বলতায় লাল-সবুজের দল গোলের দেখা পায়নি। আক্রমণের অসংখ্য সুযোগ তৈরি করা সত্ত্বেও তা কাজে লাগাতে না পারাটা ছিল চরম হতাশাজনক। ফলাফল শুধু হাভিয়ের ক্যাবরেরার দলকেই হতাশ করেনি, স্টেডিয়ামে যাওয়া সমর্থকদের মর্মাহত করেছিল।
.png)
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বলের দখল রাখার পাশাপাশি যে গোল করতে সক্ষম, তা প্রমাণের সুযোগ পাবে। লড়াইয়ের ইঙ্গিতটা দিয়ে রেখেছেন হেড কোচ ক্যাবরেরা।
বাংলাদেশ দল নিঃসন্দেহে ম্যাচের আগে ফিনিশিংয়ে উন্নতির দিকে মনোনিবেশ করছে। বল দখল এবং সুযোগের কাজে লাগানোর ক্ষেত্রে লড়াইয়ের মনোভাব ইতিবাচক মানসিকরা তৈরিতে সহায়ক হতে পারে।
অপরদিকে, প্রথম ম্যাচের ফলাফল মালদ্বীপের কোচ আলী সুজাইনের জন্য একটি গর্বের মুহূর্ত ছিল। অবশ্যই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিনি একই পারফরম্যান্সের প্রত্যাশা করছেন।
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ ও মালদ্বীপ একে অপরের বিপক্ষে ১৯টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ ছয়টি জিতেছে, ছয়টি ড্র করেছে এবং সাতটিতে হেরেছে। বাংলাদেশ বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ১৮৫তম স্থানে রয়েছে, যেখানে মালদ্বীপের অবস্থান ১৬৩তম।