ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলিয়ান রেফারির সঙ্গে উত্তপ্ত মেসি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ১৫ নভেম্বর ২০২৪
ব্রাজিলিয়ান রেফারির সঙ্গে উত্তপ্ত মেসি
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লিওনেল মেসি

প্যারাগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরাজয়ের ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন লিওনেল মেসি। একপর্যায়ে তিনি মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।

বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে ২-১ গোলে হারে আলবিসেলেস্তেরা। বিরতির মাঝে মেসি নিজের রাগ সামলাতে পারেননি।

৩৩ মিনিটের মাথায় ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। চার মিনিট পর তিনি আবারো ফাউল করেন, শিকার হন লিওনেল মেসি। এবার অবশ্য হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। তাতেই বিরতির সময় মাঠেই রাগ ঝাড়েন এলএম টেন।

Advertisement

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

‘এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’ 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!