ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ চ্যাম্পিয়নদের উষ্ণ সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৭, ১৪ নভেম্বর ২০২৪
সাফ চ্যাম্পিয়নদের উষ্ণ সংবর্ধনা
ফটো- বাফুফে

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সাউথ-ইস্ট ব্যাংক। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের খেলোয়াড়দের পাশাপাশি প্রতিষ্ঠানটি কোচ ও কর্মকর্তাদের আর্থিক পুরস্কার প্রদান করেছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় সাউথ-ইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হয় সংবর্ধনা। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

সাফের স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার প্রত্যেকে ৩ লাখ এবং কোচিং স্টাফ, কর্মকর্তারা এক লাখ টাকা পেয়েছেন। ফুটবলারদের তিন লাখের মধ্যে এক লাখ টাকা নগদ চেক বাকি দুই লাখ টাকা উচ্চ সুদে স্থায়ী আমানত করা হয়েছে। আর্থিক পুরস্কার ছাড়াও নারী ফুটবলারদের ব্যাংকটি আন্তর্জাতিক ডেবিট কার্ডও প্রদান করেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!