ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবলারদের উজ্জীবিত রাখার চেষ্টায় বাফুফে সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৭, ১৪ নভেম্বর ২০২৪
ফুটবলারদের উজ্জীবিত রাখার চেষ্টায় বাফুফে সভাপতি
টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন তাবিথ আউয়াল

একের পর এক সুযোগ হাতছাড়ার খেসারত দিয়ে মালদ্বীপের কাছে একমাত্র গোলে হেরেছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে পুরো সময়জুড়ে একটু পরপরই সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ লাল-সবুজের দল। 

পরাজয়ের বেদনার বৃত্ত থেকে ফুটবলারদের বের করে আনতে নিজেই উদ্যোগ নিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে টিম হোটেলে গিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। ফুটবলারদের সঙ্গে সাক্ষাতের সময় দলের ম্যানেজার আমের খান উপস্থিত ছিলেন।   

আগামী শনিবার (১৬ নভেম্বর) একই প্রতিপক্ষের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। বাফুফে সভাপতির সাক্ষাৎ ও তার কাছ থেকে পাওয়া উদ্দীপনা ফুটবলাররা কাজে লাগাতে পারলে, তা হবে ইতিবাচক দিক।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!