ডারবানে শুক্রবার চার ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা ৮ উইকেটে ২০২ রান তোলে। জবাবে প্রোটিয়ারা ১৭.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়।
ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্যামসন টি-২০ সংস্করণে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন। ৫০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টিম ইন্ডিয়ার হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড স্পর্শ করেন। তার আগে রোহিত শর্মা ২০১৭ সালের ডিসেম্বরে ইন্দোরে শ্রীলংকার বিপক্ষে এক ইনিংসে ১০ ছক্কা মেরেছিলেন।
.png)
পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে টানা দুটি সেঞ্চুরি স্যামসনের আগে করেছেন মাত্র ৩ জন। ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্ট। গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন ২৯ বর্ষী এই ব্যাটার।
বাকি ব্যাটারদের মধ্যে তিলক ভার্মা ১৮ বলে ৩৩ রান করেন। বাকিরা বড় ইনিংস খেলতে পারেননি। স্বাগতিকদের হয়ে বল হাতে ৩৭ রান দিয়ে ৩ উইকেট পান জেরাল্ড কোয়েটজে।
বড় লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার রায়ান রিকেলটন (২১), এইডেন মার্করাম (৮) ও ত্রিস্তান স্টাবস (১১) হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ উইকেটে চেষ্টা করেন হেনরিখ ক্লসেন ও ডেভিড মিলার ৪২ রানের জুটি গড়লেও গতি সচল রাখতে পারেননি। ২২ বলে ২৫ রান করেন ক্লাসেন, ২২ বলে ১৮ রান মিলারের ব্যাটে আসে। কোয়েটজে ৩ ছক্কায় ১১ বলে ২৩ রানের ক্যামিওতে দেড়শর কাছাকাছি সংগ্রহ পায় প্রোটিয়ারা।
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে পান ৩ উইকেট।