ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ বল করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় শারজাহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশ বল করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় শারজাহ
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে দারুণ এক রেকর্ড গড়েছে শারজাহ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ৯০ দশকে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ভেন্যু। বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে দিয়ে বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করেছে শারজাহ।

১৯৮৪ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় শারজায়। এর ছ'বছর পর, ১৯৯০ সালে এশিয়া কাপ দিয়ে এ মাঠে অভিষেক হয় বাংলাদেশের। এরপর শারজায় আরো ৪টি ওয়ানডে খেলেছে লাল সবুজরা। কিন্তু এ ৫ ম্যাচের একটিতেও জয়ের স্মৃতি নেই বাংলাদেশের।

Advertisement

২০১৭ সালের পর শারজায় খেলা কোনো সিরিজ হারেনি রশিদ খানরা। গেল দেড় দশকে আফগানরা মোট ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে শারজায়। যার ৬৬ শতাংশ ম্যাচেই জয়ী হয়েছে গেল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!