মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় ডাক পাওয়া খেলোয়াড়রা হোটেল ইন্টারকন্টিনেল্টালে জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দেন। তাতে ক্যাম্পে ডাক পাওয়া মোট ফুটবলারের সংখ্যা ২৭ জনে দাঁড়াল।
ক্যাম্পে যোগ দেওয়া ফুটবলাররা হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসেন রাহুল, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম। বুধবার (৬ নভেম্বর) তারা জাতীয় দলের অনুশীলনে থাকবেন।
.png)
এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে ভুটানে গিয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটিতে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের জন্যই অন্যান্য খেলোয়াড়দের নিয়ে ১৬ জনের আংশিক দল ঘোষণা করা হয়েছিল।
গত ১ নভেম্বর থেকে ১৬ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা অধিনায়ক জামাল ভূঁইয়া স্কোয়াডে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজের দলের অধিনায়ক আগেই জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পারিবারিক কারণে এবার তিনি ফিফা উইন্ডোতে খেলবেন না। ম্যানেজমেন্ট এবং কোচ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।