ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
শ্রীকান্তের ভাবনা

টেস্ট ছাড়তে পারেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৩, ৫ নভেম্বর ২০২৪
টেস্ট ছাড়তে পারেন রোহিত
রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভালো খেলতে না পারলে সাদা পোশাকের ক্রিকেট থেকে নিজেই অবসর নেবেন রোহিত শর্মা। ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত অন্তত এমনটিই মনে করছেন।

৩৭ বর্ষী হিটম্যান খ্যাত এই তারকা টেস্টে রান খরায় ভুগছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর নিজের নেতৃত্বের ঘাটতির কথা অকপটে মেনে নিয়েছেন।

শ্রীকান্ত বলেন, ‘আপনাকে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা শুরু করতে হবে। যদি রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ভালো না খেলে, আমার মনে হয় সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। সেক্ষেত্রে ও শুধু ওয়ানডে খেলবে। এরই মধ্যে টি-টো২০ ক্রিকেট ছেড়েছে। আমাদের মনে রাখতে হবে, ওর বয়স বাড়ছে।’

Advertisement

টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের অবশ্য ব্যাটার ও অধিনায়ক হিসেবে রোহিতের নিজের ভুল স্বীকারের প্রশংসা করেন তার ভাষ্য, ‘রোহিত শর্মার অন্তত কলিজা আছে। গোটা সিরিজে বাজে অধিনায়কত্ব ও খারাপ খেলার ব্যাপারটি স্বীকার করে নেওয়ার জন্য তাকে টুপি খোলা অভিনন্দন। এটা অসাধারণ। কোনো 

খেলোয়াড়ের ছন্দে ফেরার এটা প্রথম ধাপ। ভুল স্বীকার করা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষের এটা অন্যতম গুরুত্বপূর্ণ গুণও। সে সবার সামনে এটা স্বীকার করেছে এবং তার অর্থ হলো ছন্দে ফেরার পথেই আছে। আমি এটাই মনে করি।’

 শ্রীকান্তের বিশ্বাস, ফর্মহীনতা কাটিয়ে বিরাট কোহলিও অস্ট্রেলিয়া সফরে রানে ফিরবেন। তিনি বলেন, আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় রানে ফেরা শুরু করবে। অস্ট্রেলিয়াই তার জায়গা এবং আমার মতে, এটাই তার শক্তি। কোহলিকে নিয়ে এখন এসব (টেস্ট ছাড়া) কথা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মানব না। বিরাট কোহলির হাতে অনেক সময় আছে।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!