ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির এফটিপি: চার বছরে ৮ সিরিজ খেলবে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ৪ নভেম্বর ২০২৪
আইসিসির এফটিপি: চার বছরে ৮ সিরিজ খেলবে বাংলাদেশ 
বাংলাদেশ নারী ক্রিকেট দল

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০২৫-২০২৯ সালের জন্য নারী চ্যাম্পিয়নশিপের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ঘোষণা করেছে। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটের এই ভবিষ্যৎ সূচি অনুযায়ী, অন্তত ৮টি সিরিজ খেলবে বাংলাদেশ।

নারী চ্যাম্পিয়নশিপের চতুর্থ সংস্করণে আগে ১০টি দল অংশ নিয়েছিল। এবার নতুনভাবে যুক্ত হবে জিম্বাবুয়ে। প্রতিটি দল চারটি করে হোম এবং অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে তিনটি ওয়ানডে ম্যাচ। মোট ৪৪টি সিরিজে মাঠে গড়াবে ১৩২টি ওয়ানডে ম্যাচ। 

বাংলাদেশের হোম সিরিজের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলংকা। অ্যাওয়ে সিরিজে বাঘিনীরা ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে খেলবে।

Advertisement

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের এফটিপি তালিকা

আসন্ন এফটিপির মাঝে প্রতি বছর নারীদের আইসিসি ইভেন্ট থাকবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ, ২০২৭ সালে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসর এবং ২০২৮ সালে আবারো আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ।

২০২৬ সালে টি-২০ বিশ্বকাপের আগে ভারত এবং নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে স্বাগতিক ইংল্যান্ড। একইভাবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজক হবে আয়ারল্যান্ড। 

শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে ২০২৭ এবং ২০২৮ সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে এবং টি-২০ সিরিজের পাশাপাশি টেস্ট ম্যাচের সময়সূচিও ঠিক করেছে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!