লা লিগায় এস্পানিওলকে ৩-১ গোলে হারানোর পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন বার্সেলোনার মিডফিল্ডার দানি ওলমো। এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে রোববার রাতে তিনি জোড়া গোলের দেখা পান।
ম্যাচের ১২ মিনিটে লামিনে ইয়ামালের বাড়ানো বল পেয়ে ডানপায়ের শটে ওলমো লক্ষ্যভেদ করেন। আলেজান্দ্রো বলদের অ্যাসিস্টে ৩১ মিনিটে ডানপায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান। মাঝে মার্ক কাসাদোর পাসে বাঁ-পায়ে ২৩ মিনিটের মাথায় নিশানাভেদ করেছিলেন রাফিনহা। বিরতির পর ৬৩ মিনিটে জাভি পুয়াডো এস্পানিওলের হয়ে গোল পেলেও তা কেবল ব্যবধানই কমায়।
.png)
ওলমো আরো বলেন, ‘খুব ভালো লাগছে। চোট কাটিয়ে ফিরতে ও মাঠে নেমে দলকে সহায়তা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এখন ফিরেছি, উপভোগ করছি, খেলছি, ম্যাচ জিততে পারছি এবং আমি আরো বেশি চাই।
‘আমরা এমন একটি দল, যারা প্রচুর গোল করে। আমাদের ফরোয়ার্ডরা তো বটেই, মিডফিল্ডাররাও অনেক উপরে উঠতে পারে এবং গোল করতে বা অবদান রাখতে পারে। আমরা সরাসরি খেলতে এবং অনেক সুযোগ তৈরি করতে পারি।’
এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগায় টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে, ১২ ম্যাচে দলটির পয়েন্ট ৩৩। দুইয়ে থাকা রিয়াল ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়েছে। আরেক খেলায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে ১২ ন্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ।’