টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। অজিদের শতকরা পয়েন্ট ৬২.৫০ শতাংশ। দুইয়ে নেমে যাওয়া ভারতের শতকরা পয়েন্ট ৫৮.৩৩ শতাংশ। ১৪ খেলায় ৮ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
৯ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আগের তিন নম্বরে রয়েছে। এক ধাপ উপরে উঠে সেরা চারে উঠে ফাইনালে খেলার জোরালো দাবিদারদের মধ্যে ঢুকে পড়েছে নিউজিল্যান্ড। দলটি১১ ম্যাচে ৬ জয়ে ৭২ পয়েন্ট পেয়েছে। ব্ল্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৫৪.৫৫ শতাংশ।
.png)
কিউইদের দারুণ সাফল্যে এক ধাপ নিচে নেমেছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানে থাকা প্রোটিয়ারা ৮ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্টসহ শতকরা ৫৪.১৭ শতাংশ পয়েন্টে রয়েছে।
ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ড ১৯ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ইংলিশরা ৯৩ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪০.৭৯। পাকিস্তান রয়েছে সাত নম্বরে। ১০ খেলায় ৪ জয় ও ৬ পরাজয়ে তাদের পয়েন্ট ৪০। দলটির শতকরা পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ।
বাংলাদেশ রয়েছে আট নম্বরে। নাজমুল হোসেন শান্তর দল ১০ খেলায় ৩ জয়ে পেয়েছে ৩৩ পয়েন্ট। নাজমুল হোসেন শান্তর দলের শতকরা পয়েন্ট ২৭.৫০ শতাংশ। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়দের পকেটে শতকরা ১৮.৫২ পয়েন্ট।