শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুটবলাররা যমুনায় প্রবেশ করেন। এরপর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। জীবনে প্রথমবারের মতো কোনো নোবেল বিজয়ীর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত বাটলার।
তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূস একজন বিনয়ী মানুষ। তার সঙ্গে দেখা করার অনুভূতি অসাধারণ। প্রথমবার কোনো নোবেল বিজয়ীর সঙ্গে দেখা হলো।
.png)
আসরের মাঝে খেলার বাইরেও অন্য কারণে বারবার গণমাধ্যমের শিরোনাম হতে হয়েছে পুরো দলকে। দলের মধ্যে কোচের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য ছিল ওপেন সিক্রেট। এখন অবশ্য চাকরি ছাড়ার ব্যাপারে নতুন করে বিবেচনা করছেন ইংলিশ কোচ।
তার ভাষ্য, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলবো। কিছু বিষয় তাকে জানাবো। তারপর চাকরির ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে।
গত বুধবার ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। পরদিন বৃহস্পতিবার বাঘিনীরা দেশে ফিরলে তাদেরকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সে সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন উপদেষ্টা।