ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসর নিয়ে কথা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১ নভেম্বর ২০২৪
অবসর নিয়ে কথা বললেন মেসি
লিওনেল মেসি

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। যদিও ৩৭ বর্ষী ফুটবলারের ক্যারিয়ারের সমাপ্তি ঘনিয়ে আসছে বলেই অনেকে ধারণা করছেন। বুট জোড়া তুলে রাখার পর তার ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও চলছে আলোচনা। 

দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলা ও কবে অবসর নেবেন, তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। 

‘২০২৬ বিশ্বকাপে খেলব কিনা আমি জানি না। এটা নিয়ে অনেক প্রশ্ন হয়, বিশেষত আর্জেন্টিনায়। আমি চলতি বছর ভালোভাবে শেষ করতে চাই। পরের বছরের প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করতে চাই। প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

Advertisement

আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। বিশ্বকাপের আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক। ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে চিন্তা করছি না।’

অবসরের পর অনেক খ্যাতিমান ফুটবলাররা কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আর্জেন্টাইন মহাতারকাকে যদিও বিষয়টি আকর্ষণ করছে না। তবুও সম্ভাবনা পুরোপুরি বাতিলও করেননি।

‘আমি জানি না অবসরের পর আমি কী করতে চাই। আমি কোচ হতে চাই না। তবে সবকিছু এখনো পরিষ্কার নয়। আমি এমন একজন, যে প্রতিদিন বেঁচে থাকতে পছন্দ করি। তাই আপাতত আমি শুধু খেলা, অনুশীলন এবং মাঠে মজা করার কথা ভাবি।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!