ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শিরোপা নিয়ে দুপুরে দেশে ফিরছেন বাঘিনীরা, ছাদখোলা বাসে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯, ৩১ অক্টোবর ২০২৪
শিরোপা নিয়ে দুপুরে দেশে ফিরছেন বাঘিনীরা, ছাদখোলা বাসে সংবর্ধনা
সংগৃহীত ছবি

সাফের শিরোপা জয় করে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দলের বাঘিনীরা। বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করবে। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা। 

দুই বছর আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিল সাবিনারা। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর তারা ছাদখোলা বাসে উঠেছিল।

এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে লড়াই জমিয়েছে বাংলাদেশ ও নেপাল। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!