ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশে ফিরছেন বাঘিনীরা, ছাদখোলা বাসে সংবর্ধনা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৯, ৩০ অক্টোবর ২০২৪
দেশে ফিরছেন বাঘিনীরা, ছাদখোলা বাসে সংবর্ধনা 
ফাইল ফটো

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় উল্লাসে ফেটে পড়ে বাংলার বাঘিনীরা। পুরস্কার বিতরণী পর্ব শুরুর জন্য তখন সবার অপেক্ষা। এ সময় বাফুফে থেকে পাওয়া গেল সংবাদ বিজ্ঞপ্তি। তাতে বাঘিনীদের দেশে ফেরার সুনির্দিষ্ট সময়ের খবর এলো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সাফের শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল ঢাকায় আসবে। বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করবে। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা। 

দুই বছর আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিল সাবিনারা। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর তারা ছাদখোলা বাসে উঠেছিল।

Advertisement

এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে লড়াই জমিয়েছে বাংলাদেশ ও নেপাল। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।
   

 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!